নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২৭ মে, ২০২৬, ০৭:২৪ পিএম

অনলাইন সংস্করণ

ইসলামনগর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

ছবি: বাংলাধারা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামনগর বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও শুভানুদ্ধায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামনগর বাজার ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি কামরুল হাসান তৌফিক এবং সাধারণ সম্পাদক মো: হোসাইন তালুকদার এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা ত্যাগ, কোরবানি, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। এই পবিত্র উৎসবের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, আত্মসংযম এবং পরস্পরের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে।

তারা আরও উল্লেখ করেন, কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এর মূল লক্ষ্য। তাই ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

নেতৃদ্বয় বলেন, ইসলামনগর বাজারের ব্যবসায়ীরা সবসময়ই ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ। এই ঈদ সেই বন্ধনকে আরও দৃঢ় করবে এবং বাজারের সার্বিক পরিবেশকে আরও সৌহার্দ্যপূর্ণ করে তুলবে- এমনটাই প্রত্যাশা করেন তারা।

পরিশেষে, তারা ইসলামনগর বাজারের সকল ব্যবসায়ী, ক্রেতা, শুভানুদ্ধায়ীসহ দেশবাসীর জন্য সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার ঈদ হোক আনন্দময় ও নিরাপদ- এই প্রার্থনা ব্যক্ত করেন।


বাংলাবাজার/এসআর

মন্তব্য করুন