বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৭:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নারী নিখোঁজ

ছবি; সংগৃহিত

ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সোহাগী (১৯) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। সোমবার ( ৩ আগস্ট) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ  সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।  তিনি তিলারদি গ্রামের শহিদুল বেপারীর মেয়ে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে সোহাগী নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান। খবর পেয়ে কমলা ঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, নিখোঁজ নারীকে উদ্ধার না করা পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি নদীতে গোসল বা চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে নিখোঁজ ওই নারীর বাবা শহিদুল বেপারী বলেন, আমার মেয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। ফায়ার সাভিস উদ্ধারের চেষ্টা করছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন