প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১১:৩৯ এ এম
অনলাইন সংস্করণ
তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে।
নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান ও রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন