ফেনী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১০:১৩ এ এম

অনলাইন সংস্করণ

দৈনিক বাংলা ধারার ফেনী জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক সাইফ হাসান লিমন

ছবি; সংগৃহিত

জাতীয় দৈনিক বাংলা ধারা-এর ফেনী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেনীর তরুণ সাংবাদিক সাইফ হাসান লিমন।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় ফেনী শহরের লতিফ টাওয়ারে দৈনিক বাংলা ধারার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সাইফ হাসান লিমনের হাতে নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেওয়া হয়।পত্রিকাটির সম্পাদক নুরুল আপছারের স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে সাইফ হাসান লিমনকে ফেনী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এ সময় তাঁর হাতে নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেন পত্রিকাটির সম্পাদক নুরুল আপছার ও নির্বাহী সম্পাদক মেজবাহ উদ্দিন।এ সময় সম্পাদক ও নির্বাহী সম্পাদক সাইফ হাসান লিমনকে ফেনী জেলার সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি ফেনীর বিভিন্ন এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, সমস্যা, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।নতুন দায়িত্ব প্রসঙ্গে সাংবাদিক সাইফ হাসান লিমন বলেন, দৈনিক বাংলা ধারার ফেনী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত। পাঠকদের কাছে সঠিক, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।এ সময় পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তারা সাইফ হাসান লিমনের পেশাগত সাফল্য কামনা করেন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন