বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ১১:০৪ এ এম

অনলাইন সংস্করণ

নাজিরা বাজারে বহুতল ভবনে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

ছবি; সংগৃহিত

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার হক বেকারির গলিতে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা পোস্টকে জানান, রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস সংবাদ পায় পুরান ঢাকার নাজিরা বাজার হক বেকারির গলিতে চারতলা বিশিষ্ট একটি ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে ১২টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য জানাতে পারেননি তিনি।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন