প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:২০ এ এম
অনলাইন সংস্করণ
সোনাগাজীতে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয় উদ্বোধন করলেন মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনীর সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন করলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী উপজেলা পরিষদের অভ্যন্তরে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ কার্যালয় উদ্বোধন করা হয়।সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব খুরশিদ আলম ভূঁইয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।এ সময় মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, খেলাধুলা একটি সমাজকে পরিবর্তন করে দিতে পারে। খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে মনোযোগী করে তুলতে পারলে সমাজের সকল অসামাজিক কার্যকলাপ দূর হবে।’তাই সোনাগাজী ক্রীড়া সংস্থাকে খেলাধুলার প্রতি উৎসাহী এবং মনোযোগী হয়ে এগিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, বিএনপি নেতা আলমগীর হোসেন, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম, ফেনী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র নেত্রী জান্নাতুল ফেরদাউস মিতা, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্যসচিব নিজাম উদ্দিন, সোনাগাজী সদর ইউনিয়ন বিএনপির নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/রবিউল হাসান রবি
মন্তব্য করুন