পরশুরাম প্রতিনিধি।

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বার, ২০২৬, ০৫:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

ফুলগাজীতে  ঝুঁকিপূর্ণ স্টিল ব্রিজ মেরামত।

নিজস্ব প্রতিবেদক

ফেনীর ফুলগাজী উপজেলায় ফুলগাজী টু বক্সমাহমুদ সড়কের বৈরাগপুর এলাকায় কহুয়া নদীর ওপর নির্মিত স্টিল ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ব্রিজের বিভিন্ন অংশে সমস্যা দেখা দেওয়ায় যানবাহন ও মানুষ চলাচলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনলে কর্তৃপক্ষ  ব্রিজটি মেরামতের উদ্যোগ নেয়। ১৮ (সেপ্টেম্বর) শুক্রবার কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ব্রিজ  মেরামতের কাজ সম্পন্ন করেছেন। 

স্থানীয়রা বলেন, প্রতিদিন ফুলগাজী টু বক্সমাহমুদ সড়কের এই স্টিল ব্রিজ দিয়ে  শত শত যানবাহন চলাচল করে, মেরামতের পর বর্তমানে ব্রিজ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।স্থানীয় এলাকাবাসী, পথচারী ও বিভিন্ন যানবাহনের চালক এতে সন্তোষ প্রকাশ করেছেন। যানবাহনের চালক, পথচারী ও স্থানীয় এলাকাবাসী। তারা দ্রুত উদ্যোগ নিয়ে ব্রিজটি মেরামত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাধারা/এম,এ,করিম ভুঁইয়া,

মন্তব্য করুন