বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৬ আগষ্ট, ২০২৬, ০৫:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

বিইউপিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছবি; সংগৃহিত

 নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, স্মৃতিচারণ, বিশেষ মোনাজাত এবং শহীদ শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার বিইউপি’র বিজয় অডিটোরিয়ামে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের আত্মত্যাগের স্মরণ এবং জাতীয় ইতিহাসে এই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিইউপি’র শিক্ষার্থী শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহীদ জোবায়ের ওমর খানের পরিবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি তার বক্তব্যে বিইউপি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তচিন্তা এবং জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। 
এছাড়াও অনুষ্ঠানে বিইউপি’র সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিভিন্ন অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন