বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:১৩ পিএম

অনলাইন সংস্করণ

১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

ছবি: সংগৃহিত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে ভোক্তাদের ব্যয় আরও বাড়ল। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বৃদ্ধি করেছে। ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা এতদিন ছিল ১ হাজার ৫২৮ টাকা।

রোববার (২ আগস্ট) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে রিটেইলার পয়েন্টে মূল্য সংযোজন কর (মূসক) অন্তর্ভুক্ত করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করে থাকে বিইআরসি। সেই ধারাবাহিকতায় আগস্ট মাসের জন্য নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন