রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য জানান। এর আগে, মঙ্গলবার থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনের মামলায় ১২ জন, ডাকাতির প্রস্তুতির অভিযোগে একজন, মাদক মামলায় দুজন, পরোয়ানাভুক্ত একজন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে ১১ জন রয়েছেন।গ্রেপ্তারকৃতরা হলেন- নয়ন (৩০), রনি হোসেন (২৭), সজীব (২৩), সুজন (২০), মনির (১৯), শিহাব (২৪), আবির আহমেদ (২২), রুবেল রানা (২৮), শামীম মিরোহ (৩৩), মারুফ (২৫), দেলোয়ার (২২), রুবেল (২৮), তানভীর আহমেদ (৩২), বিল্লাল হোসেন (৪১), আবুল বাশার (৪৭), কাজী নুরুল আমিন তুহিন (৫৫), সাব্বির (২৬), জাকারিয়া শাওন (২৫), শাওম আহমেদ সীমান্ত (২১), মাকসুদ (৩৬), মহাসিন আকন্দ (২৪), কবির আহমেদ (৩৮), সোহাগ (৩২), রাশেদ আলী (২৪), সবুজ (২৭), মাহি হোসেন (১৯) ও শান্ত ইসলাম (২১)। অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৫ দশমিক ৪ গ্রাম, ১২ গ্রাম ওজনের ছয় পুরিয়া গাঁজা এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, বিশেষ অভিযানে গ্রেপ্তার মোট ২৭ জনকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাধারা/ডেস্ক