প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম সিটি মেয়র সিএমপি কমিশনারের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে ৪৮ ঘণ্টার ‘লক আউট’ কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ বিকেল সোয়া ৫টায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সড়ক ও মহাসড়কে পণ্য পরিবহন খাতের প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো বেড, সেমি লো বেড, ক্রেন ও হেভি ইক্যুইপমেন্টের ওপর অগ্রীম আয়কর অন্যায্য ও অসহনীয়ভাবে ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আমাদের ১১ দফাও আদায় হয়নি।
তাই মঙ্গলবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার লক আউট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সিটি মেয়র, সিএমপি কমিশনার ও আমাদের অ্যাসোসিয়েশনের ত্রিপক্ষীয় বৈঠকের পর আমাদের কর্মসূচি স্থগিত করেছি।
চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্যের কনটেইনার ও ভারী পণ্য, যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল পরিবহনে প্রাইম মুভার ট্রেইলার ও ফ্লাটবেডের বিকল্প নেই। এ খাতে ২৪ ঘণ্টার লক আউট কর্মসূচি স্থগিত করায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন বন্দর ব্যবহারকারী, আমদানি ও রপ্তানিকারকসহ সংশ্লিষ্টরা।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন