বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৫:১৭ পিএম

অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ফজলুল হক মিলন

ছবি; সংগৃহিত

পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
বুধবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে তিনি ‘এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং ওভারসিজ অ্যান্ড একাডেমিক সেশন’-এ অংশ নেন। 
এ সময় পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণের পাশাপাশি ফজলুল হক মিলন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন