বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৫:২২ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৩ সহযোগী গ্রেফতার

ছবি; সংগৃহিত

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিডের ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ভোর ৩টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এবং কোতোয়ালি মডেল থানা পুলিশের ৯টি দলের যৌথ অভিযানে কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ডেভিড ইমনের সহযোগী আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), মো. শামিম (২৮) ও মো. সাফায়েত হোসেন (২৮)। 
জেলা পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের অধিযাচনপত্রের ভিত্তিতে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড (২৫) এবং তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ডেভিড ইমন তার সহযোগীদের নিয়ে যশোর হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। 
পরে বুধবার ডেভিড ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন