হারুন অর রশিদ, ফেনী :

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪০ পিএম

অনলাইন সংস্করণ

ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

নিজস্ব প্রতিবেদক

ফেনীর দাগনভূঞার সিলোনীয়া এলাকায় দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রীকে চিঠি দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।আজ সোমবার সেতুমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে মিন্টু বলেছেন, দাগনভূঞা এলাকার ওপর দিয়ে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়ক চলে গেছে। এ মহাসড়কের পাশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা ও আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অসংখ্য মানুষের সমাগম ঘটে। কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজ না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।চিঠিতে মন্ত্রী উল্লেখ করেন, গতকাল বিকালে সিলোনীয়া এলাকায় বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়। এর আগেও এখানে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া বেকের বাজার এলাকায় বহু মানুষ সমবেত হন। ফলে সিলোনীয়া ও বেকের বাজার এলাকায় দুটি ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য অনুরোধ করেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন