ফেনী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

পরিবেশ মন্ত্রী ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুবদল নেতা নঈম উল্ল্যাহ চৌধুরী বরাত

ছবি; সংগৃহিত

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্ল্যাহ চৌধুরী বরাত।সাক্ষাৎকালে তারা পরস্পরের মধ্যে কুশল বিনিময় করেন। এ সময় ফেনী জেলার বিভিন্ন বিষয়, স্থানীয় মানুষের সমস্যা ও সম্ভাবনা এবং জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।নঈম উল্ল্যাহ চৌধুরী বরাত ফেনীর মানুষের বিভিন্ন প্রত্যাশা ও স্থানীয় বিষয়গুলো বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু  এবং মৎস্য ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর কাছে তুলে ধরেন।সাক্ষাৎকালে ফেনী জেলার সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন