প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আরাফাতকে আ-টক করেছে সাধারণ জনতা। পরে তাকে ফেনী মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে ফেনী শহরের সালাম কমিউনিটি সেন্টারের সামনে সাধারণ জনতা আরাফাতকে আ*টক করে পুলিশে খবর দেয়। পরে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
জানা গেছে, মোহাম্মদ আরাফাত ২০২২ সালে অনুমোদিত ছনুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এদিকে, তাকে ছাড়িয়ে নিতে বিএনপির কিছু নেতাকর্মী লবিং করছেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে এ দাবির বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস জানান, সাধারণ জনতা আরাফাতকে আ*টক করার পর পুলিশ তাকে থানার হেফাজতে নিয়ে আসে। তার বি*রুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। এছাড়া কোনো অন্যায় বা অ*নিয়মের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তার বি-রুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন