বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:১১ পিএম

অনলাইন সংস্করণ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১১৯ মামলা

ছবি; সংগৃহিত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ১১৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৯৯টি গাড়ি ডাম্পিং ও ২১০টি গাড়ি রেকার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ১১৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৯৯টি গাড়ি ডাম্পিং ও ২১০টি গাড়ি রেকার করা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ১১টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৪টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৪১টি মোটরসাইকেলসহ মোট ২৫৮টি মামলা করা হয়।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪টি বাস, ২টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৯৪টি সিএনজি ও ১৭১টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৪৮৭টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৩টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১২৮টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪টি মামলা করা হয়। 
ডিসি আকতার হোসেন জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। 

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন