বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:৪০ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছবি; সংগৃহিত

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. শহীদুল্লাহকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৭ চট্টগ্রাম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে হাটহাজারী থানাধীন চারিয়া নয়াহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শহীদুল্লাহ হাটহাজারীর খন্দকিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
এসআরবি-৭, চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হাটহাজারী থানার হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি শহীদুল্লাহ হাটহাজারী এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি মো. শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে গ্রেপ্তার শহীদুল্লাহকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন