সোনাগাজী প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বার, ২০২৬, ১০:৫৪ এ এম

অনলাইন সংস্করণ

সোনাগাজীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাং সদস্য সন্দেহে ৩০ কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক

ফেনীর সোনাগাজীতে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে পুলিশের অভিযানে ৩০ কিশোরকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও তিনজনকে থানায় আটক রাখা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় সোনাগাজী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পৌর শহরের কলেজ রোড, ওয়াপদা কলোনীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩০ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।পরে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। তাদের মধ্যে ২৭ জনের অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে কিশোরদের ছেড়ে দেওয়া হয়। অপর তিনজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় আটক রাখা হয়েছে।সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, কিশোররা যাতে অপরাধ, মাদক কিংবা কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। কিশোর অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাধারা/রবিউল হাসান রবি,

মন্তব্য করুন