বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:০২ এ এম

অনলাইন সংস্করণ

খিলক্ষেতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি; সংগৃহিত

রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেপ্তাররা হলেন মোছা. ছালমা বেগম লাকি (৪৮) ও মো. আব্দুর রহিম (৫৪)। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
মো. আকতার হোসেন জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে জানা গেছে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে খিলক্ষেত থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন