বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩০ মামলা, ৫৮৯ গাড়ি ডাম্পিং

ছবি; সংগৃহিত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৭৩০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫৮৯টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তিনি জানান, অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১৩৬টি, লালবাগে ১৪১টি, মতিঝিলে ৩০৭টি, ওয়ারীতে ১৫২টি, তেজগাঁওয়ে ১৭৪টি, মিরপুরে ৩৫৪টি, উত্তরা বিভাগে ২৬২টি এবং গুলশান বিভাগে ২০৪টি মামলা করা হয়েছে।
এর মধ্যে রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা করা হয়। লালবাগ বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ ১৪১টি মামলা হয়েছে।
মতিঝিল বিভাগে ২৮টি বাস, ৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১২০টি মোটরসাইকেলসহ ৩০৭টি মামলা করা হয়। ওয়ারী বিভাগে ২৩টি বাস, ১৭টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ ১৫২টি মামলা হয়েছে।
তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ ১৭৪টি মামলা করা হয়েছে। মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৭টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ ৩৫৪টি মামলা করা হয়।
উত্তরা বিভাগে ২২টি বাস, ২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ ২৬২টি মামলা এবং গুলশান বিভাগে ৩৯টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ ২০৪টি মামলা করা হয়েছে। নিয়াজ মেহেদী জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন