বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১০:৩২ পিএম

অনলাইন সংস্করণ

নীলফামারীতে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: সংগৃহিত

জেলায় আজ ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
আজ সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্য ও নজরুল সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায়  জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মোস্তফা হক প্রধান, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাচ্ছুম রিমু, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন