প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে পরশুরাম ও ফুলগাজী ভেন্যুর প্রস্তুতিমূলক কার্যক্রম নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ১ অক্টোবর ফেনী জেলা সফর করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সফর সূচিভুক্ত বিভিন্ন ভেন্যুর সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম।
পরিদর্শনের অংশ হিসেবে ফেনী পরশুরাম মুহুরি নদী স্টিল ব্রিজ জনসভাস্থল, পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় অস্থায়ী হেলিপ্যাড মাঠ, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ,
বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মাঠ এবং ফুলগাজী ডাক বাংলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গৃহীত সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা ও সমন্বয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাকে সুসংহত ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্ব প্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।এ সময় উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এম,এ,করিম ভুঁইয়া,
মন্তব্য করুন