প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফেনী সরকারি কলেজের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির। এসময় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুজিবুর রহমান ও সদস্য সচিব ইকবাল হোসেন এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আবদুল কাইয়ুম সোহাগ ও ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম আকাশ,ফখরুল ইসলাম সেন্টুসহ এদিকে, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের মহিপালে, শহীদ মিনারের সামনে, ফেনী প্রেসক্লাবের সামনে, ফেনী সরকারি কলেজ গেইটের সামনে ও সদর হাসপাতাল মোড় এলাকায় প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন