নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:১০ এ এম

অনলাইন সংস্করণ

বাংলাধারায় স্টাফ রিপোর্টার হলেন হারুন অর রশিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় দৈনিক বাংলাধারা-এর স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন হারুন অর রশিদ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক নুরুল আফছার তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-সম্পাদক মেজবা উদ্দিন।

নতুন দায়িত্ব গ্রহণের পর হারুন অর রশিদ বলেন, সংবাদপেশার নীতিমালা ও পেশাগত দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। পাঠকদের কাছে সত্য, নির্ভরযোগ্য ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য তুলে ধরাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

পেশাগত দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন