বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৩২ পিএম

অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ

ছবি; সংগৃহিত

জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। 
জব্দকৃত এসব মালামালের বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ৫৩ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 
আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, সুলতানপুর ও ঝাঁউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার পাকা রাস্তা নামক স্থান হতে এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার তালসারি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এছাড়া, ঝাঁউডাঙ্গা ক্যাম্পের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কামার বাইশা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ৫৩ হাজার টাকা। 
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। 

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন