ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

আগামী প্রজন্ম সঠিক পথ দেখিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে: আইনমন্ত্রী

আগামী প্রজন্ম সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বলেন, ‘তাদের গড়া সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।

আজ শুক্রবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও প্রাইজ গিভিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনায় না নিয়ে আইনজীবী হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে আদালতে দাঁড়ানোর আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, ‘ওকালতিতে শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।

আদালতে দাঁড়ালে কেবল মক্কেলের ফি বা অর্থের কথা বিবেচনা করলে চলবে না বলে পরামর্শ দেন আইনমন্ত্রী। বলেন, ‘প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিতের মানসিকতা নিয়ে দাঁড়াতে হবে।’

পেশাগত জায়গায় মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পেশাগত জায়গায় থেকে মক্কেলের টাকার বিনিময়ে সব সময় কাজ করা যায় না বলে মন্তব্য করেন তিনি।

বলেন, ‘প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মামলা পরিচালনা এবং লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা দিতে হবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

আগামী প্রজন্ম সঠিক পথ দেখিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x