ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

শবনম ফারিয়ার আক্ষেপ : সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শবনম ফারিয়ার আক্ষেপ : সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার

ঢাকাই শোবিজে কাজ কমেছে; বিশেষত সিনেমায় শিল্পী-কলাকুশলীদের ব্যস্ততা কমেছে আশঙ্কাজনক হারে। এর মধ্যেও কিছু তারকা সবসময় আলোচনায় থাকছেন। কাজ নয়, বরং ব্যক্তিগত নানা কাণ্ডে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকছেন তারা। এ দৌড়ে কয়েকজন অভিনেত্রীই আছেন এগিয়ে। সেসব অভিনেত্রীর কারণে সংকটে পড়ছে পুরো শোবিজের ভাবমূর্তি। যারা ভালো অভিনয় দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন কিংবা নেওয়ার চেষ্টা করছেন, তারাও পড়ছেন অস্বস্তিতে। এ প্রসঙ্গেই আক্ষেপ প্রকাশ করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি তার পছন্দের কয়েকজন অভিনেত্রীর কথা উল্লেখ করেছেন ফেসবুকে, যাদের কাজ নিয়ে তেমন চর্চা হয় না। বরং লোকে মেতে থাকে ‘ফালতুদের’ নিয়ে! ফারিয়া বলেন, ‘আসুন, বাংলাদেশের কয়েকজন অভিনেত্রীর নাম বলি; তারা শুধু অভিনয়টাই করে, এর বাইরে অপ্রয়োজনীয় বিনোদন দেয় না। তাই তাদের প্রতি আপনাদের আগ্রহ সম্ভবত একটু কম। প্রথমেই আসবে জয়া আহসানের নাম; অসম্ভব সুন্দর দেখতে, অভিনয়ে এবং ব্যবহারে। অভিনয়ের বাইরে তার পোষ্য আছে, গাছ আছে, বাগানবাড়ি আছে। আর যারা আমার মতো ব্যাগ-জুতা-ঘড়ি দেখেন, তারা লক্ষ করলে দেখবেন, তার ব্যাগ আর ঘড়ির কালেকশন, তার জামদানির কালেকশনের চেয়ে সুন্দর।’

এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির কথা উল্লেখ করেন ফারিয়া। লিখেছেন, “অভিনয় করার আগে আমি দুটো সিরিজ প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখেছি, একটার নাম ‘৬৯’ আরেকটার নাম ‘স্পর্শের বাইরে’। সেই ‘স্পর্শের বাইরে’র প্রোটাগনিস্ট সানজিদা প্রীতি। অসাধারণ অভিনয় করতে পারেন তিনি, ক্যারিয়ারের শুরুতেই আমার ‘কলিংবেল’ নামের একটা সিরিজে অনেকদিন তার সাথে কাজ করার সুযোগ হয়েছিল। খুবই স্বল্পভাষী। তখনো প্রয়োজনের বাইরে ওনাকে কথা বলতে দেখিনি।”

নিজের সমসাময়িক একজন অভিনেত্রীকে ঈর্ষা করেন ফারিয়া, তিনি মৌসুমী হামিদ। তার প্রসঙ্গে ব্লেন, ‘আমার জেনারেশনের একমাত্র অভিনেত্রী, যার অভিনয় দেখলে আমার মনে হয় ইশ! আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম! মৌসুমী হামিদ—অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী এবং ওর অভিনয় দক্ষতা বিধাতা প্রদত্ত। খুবই চঞ্চল আর হাসিখুশি একটা মানুষ।’

এরপর উল্লেখ করেন নাজিয়া হক অর্ষার নাম। তাকে নিয়ে ফারিয়ার মন্তব্য, ‘অভিনয় শুধু সংলাপ দিয়ে হয় না, অনেককিছু লাগে; অর্ষা আপুর চোখ কথা বলে। সুবর্ণা (সুবর্ণা মুস্তাফা) আপার পর এই পার্টিকুলার জিনিসটা শুধু ওনার মধ্যেই দেখেছি। কয়েকবছর আগে, শিহাব ভাই তার একটা নাটক করতে বলেন। শিডিউল নিয়ে ঝামেলা ছিল, নির্দিষ্ট একটা ডেটের মধ্যে হওয়ায় করতে পারিনি। সেই নাটকটা অর্ষা আপু করেছিল। নাটকটা দেখে আমার মনে হয়েছিল, ভালো হয়েছে আমার ডেট নিয়ে সমস্যা হয়েছে। অর্ষা আপু যা করেছে ওই নাটকে, আমি হলে চরিত্রটার প্রতি জাস্টিস করতে পারতাম না।’

এছাড়াও আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু, নাজিফা তুষিদের নামও উল্লেখ করেছেন ফারিয়া। তার মতে, এসব অভিনেত্রী ভীষণ ভালো অভিনয় করেন। এবং নিজেদের ব্যক্তিত্ব দিয়ে সুনাম কুড়িয়েছেন।

দীর্ঘ পোস্টের শেষাংশে আক্ষেপ করে ফারিয়া লেখেন, “শুধু ‘জামার দাম লাখ টাকা, দুবাইয়ে ওমুক-তমুক করে’ ছাড়া আমাদের দেশে সত্যিকারের ভালো অভিনয় করে, সফেস্টিকেটেড, সুন্দর করে কথা বলে এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।”

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শবনম ফারিয়ার আক্ষেপ : সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x