ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

সিরাজগঞ্জে ফজরের নামাজ আদায় করে সকালে হাঁটতে বেরিয়ে পাথরবোঝাই ট্রাকের চাপায় ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জের আগে ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার মধ্যে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান।নিহতরা হলেন— সিরাজগঞ্জের হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, সকালে ফজরের নামাজ আদায় করে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা
সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
0:00 0:00
1.0x