প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:০৪ এ এম

অনলাইন সংস্করণ

দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে

স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ সংশোধন করা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনেও এখন থেকে ভোটের ২৫ দিন আগে কেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে। এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ রাখার নিয়ম করা হয়েছে।
ইসি জানিয়েছে, আগস্টের মাঝামাঝি তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা পুনর্র্নিধারণের কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মন্তব্য করুন