প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ
সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় নিজ বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসা থেকে চিৎকারের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর তারা ভেতরে তিনজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন- নগরের ১৯ নম্বর ওয়ার্ডের মিতালী ১১১, নিকুঞ্জ ভিলার বাসিন্দা মৃত আবরু মিয়ার ছেলে হাজী আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাদের গৃহকর্মী তাহমিনা (১৫)। তাহমিনা নগরের জল্লারপাড় এলাকার বাসিন্দা। আব্দুস সত্তার মিয়ার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা এলাকায়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
তিনি বলেন, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন