সাইফ হাসান লিমন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:০৭ পিএম

অনলাইন সংস্করণ

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ছবি; সংগৃহিত

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের সাংগঠনিক পদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে তাকে স্বপদে বহাল করা হয়েছে।গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের সাংগঠনিক পদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে নোমানুল হক নোমানকে ঘিরে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় সংসদের সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে তার সাংগঠনিক পদে বহাল থাকার বিষয়টি নিশ্চিত হলো।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন