বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:০৮ পিএম

অনলাইন সংস্করণ

কক্সবাজারের জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

ছবি; সংগৃহিত

কক্সবাজারের আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলার আসামি মো. আরিফকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব ৭ ও ১৫ এর একটি দল নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার পাবলিক মোড় আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরির ভেতরে অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি মো. আরিফকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফ কক্সবাজার জেলার সদর উপজেলার তেতৈয়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামি আরিফের বিষয়ে পরর্বতী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/ডেস্ক
 

মন্তব্য করুন