প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী আল-হেলাল একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, জেলা যুবদলের সদস্য দাউদুল ইসলাম মিনার চেয়ারম্যান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদী প্রমুখ
বাংলাধারা/রবিউল হাসান রবি
মন্তব্য করুন