প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ০১ অক্টোবর ফেনীর পরশুরাম ও ফুলগাজি সফরে আসছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফেনীর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল দফতরে প্রধানমন্ত্রীর আগমনের কর্মসূচির বিষয়টি চিঠির মাধ্যমে নিশ্চিত করেছেন।
একটি সূত্রে জানা গেছে, ফেনীর জেলা প্রশাসক জেলার সকল দফতরকে প্রস্তুতি নেওয়ার জন্য চিঠি দিয়ে নির্দেশনা দিয়েছেন।
এর আগে চলতি মাসের ১৭ সেপ্টেম্বর পরশুরাম ও ফুলগাজী সফরে আসার কর্মসূচি নির্ধারিত ছিল, প্রধানমন্ত্রীর জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ওই সফর স্থগিত করা হয়েছিল।
জানা যায় আগামী ১ অক্টোবর পরশুরামের দেড় হাজার কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উদ্বোধন ছাড়াও ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠের জনসভায় বক্তব্য দিবেন। এছাড়াও পূর্বের ন্যায় বিভিন্ন কর্মসূচিও বহাল রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
বাংলাধারা/হারুন অর রশিদ,
মন্তব্য করুন