প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:০১ এ এম
অনলাইন সংস্করণ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নের পুরাতন মুহুরীগঞ্জ বাজারে ইউনিক বাস ও একটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন।
বাংলাধারা/হারুন অর রশিদ
মন্তব্য করুন