ফেনী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:২৫ পিএম

অনলাইন সংস্করণ

ফেনীতে 'জুলাই ৩৬' স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক

​জুলাই বিপ্লবের স্মৃতি স্মরণে ফেনীতে আয়োজিত 'জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর চূড়ান্ত খেলা ও সমাপনী পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফেনী সরকারি কলেজ মাঠে এই জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ​সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল।

​মানবিক ফেনী ফাউন্ডেশনের সমন্বয়ক রশিদ আহমেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ​বিএনপি ও যুবদল নেতৃত্ব: ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, যুগ্ম আহ্বায়ক তপন চন্দ্র কর, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন, ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী।

​অন্যান্য সামাজিক ও অঙ্গসংগঠন: জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, মানবিক ফেনী ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ বেলাল হোসাইন ও আল ইমরানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার ক্রীড়াপ্রেমী জনগণ।

​বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, একটি সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠনে যুবসমাজকে মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্রীড়া চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

​উল্লেখ্য, ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘শহীদ মীর মুগ্ধ একাদশ’ এবং ‘শহীদ মোহাম্মদ সবুজ একাদশ’। রোমাঞ্চকর ম্যাচটির ট্রাইবেকারে 'শহীদ মোহাম্মদ সবুজ একাদশ' জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাধারা/মাহমুদউল্লাহ সাইফ 

মন্তব্য করুন