বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:২৮ পিএম

অনলাইন সংস্করণ

ফেনী সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

ছবি; সংগৃহিত

জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের ডিসপ্লে, চকলেট, সিরাম প্রভৃতি জব্দ করা হয়েছে। 
জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 
মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সদস্যরা এসব মালামাল জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, মোবাইল ডিসপ্লে, চকলেট, সিরাম প্রভৃতি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। 
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন