বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪৭ এ এম

অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার

ছবি; সংগৃহিত

রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন সঞ্জীবন সরকার জীবন (৫৪), নিতু (৩৩), মাহমুদা আক্তার (৩১), মো. রুবেল (৩০), মহসিন (৩৪), নুরী, উম্মে হাবিবা রহমান, লাল মিয়া, এইচ এম আব্দুল মান্নান, কালু, নুর নাহার, মো. সুমন, রাজিব ওরফে রাজু, মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭), মো. জিসান হোসেন, মো. রনি ব্যাপারী (২৯), ইফাত খায়রুল ইসলাম (২৯), মো. সোলায়মান হাসান (২৮), এনামুল হক (৩৩), মো. রিফাত (২২), মো. রাফি (২৭), মো. আলমগীর, মো. মোস্তফা (৩১) ও মো. রুবেল (৩০)।
বুধবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন