ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে একটি ই-মেইল পেয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মেইল পাওয়ার পরপরই দিল্লি হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। সোমবার (৯ নভেম্বর) ঢাকা পোস্টকে এই ই-মেইল পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের প্রতিষ্ঠানটি থেকে আসা ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। তবে এই অনুরোধটি আদৌ সত্য ও সঠিক কি না, তা হাইকমিশনের জানা নেই।তিনি আরও বলেন, এই আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কারণ আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলে শেখ হাসিনার কোনো অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত নথি এবং প্রমাণপত্র সংযুক্ত ছিল না। তা সত্ত্বেও ই-মেইলটি প্রাপ্তির পর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দিল্লি হাইকমিশন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও দিল্লি হাইকমিশনের পাঠানো এমন একটি ই-মেইল পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে।এদিকে, দেশে ফেরার জন্য শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না। একইসঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্ধারিত সাজা কার্যকর করতে চায় সরকার।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x