ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

সৌন্দর্য নষ্ট করায় চট্টগ্রামে উদ্ভাস-উন্মেষসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৌন্দর্য নষ্ট করায় চট্টগ্রামে উদ্ভাস-উন্মেষসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বিনষ্ট করে অনুমোদনহীনভাবে পোস্টার লাগানোর দায়ে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিটি করপোরেশন (চসিক)। সোমবার (৯ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো উদ্ভাস, উন্মেষ, ফ্লোরেন্স নার্সিং স্কুল, ইনডেক্স ও সায়েন্স কেয়ার। নগরীর বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়া পোস্টার লাগানোর অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ উদ্যোগে ও দায়িত্বে অবৈধভাবে লাগানো পোস্টার অপসারণের অঙ্গীকারনামা নেওয়া হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশন জানিয়েছে, শহরের সৌন্দর্য রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং যত্রতত্র পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানোর প্রবণতা বন্ধ করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখতে অবৈধ পোস্টার-ব্যানারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সৌন্দর্য নষ্ট করায় চট্টগ্রামে উদ্ভাস-উন্মেষসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x