ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, হবে তথ্য অধিকার মেলা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, হবে তথ্য অধিকার মেলা

তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেছেন, তথ্য কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে এক সপ্তাহব্যাপী আরটিআই (তথ্য অধিকার) মেলা আয়োজন, দীর্ঘদিনের জমে থাকা অভিযোগের শুনানি শুরু এবং সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ নভেম্বর) তথ্য কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।প্রধান তথ্য কমিশনার বলেন, এখানে অর্গানোগ্রামে ৭৬ জন মানুষ থাকার কথা। কিন্তু এই পর্যন্ত আমাদের আসলে ২২ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। এত ছোট একটি কর্মপরিসর নিয়ে আমরা এত অবস্ট্রাকল নিয়ে কাজ শুরু করেছি।তিনি বলেন, গত ১৭ বছর তথ্য কমিশন কাজ করেছে। কিন্তু খুব সিগনিফিকেন্ট কোনো কাজ করতে পারে নাই গণতন্ত্রের চর্চায়। এবং সেই কারণ আপনারা জানেন। তো সেই জায়গা থেকে এটি হচ্ছে আমাদের একটি স্টেপ, যে আমরা যাতে খুব নিরপেক্ষভাবে শক্তভাবে কাজ করতে পারি। আর এ কারণেই আমরা আসলে বসে নেই। আমাদের ছোট জনবল দিয়েই আসলে আমরা কিছু কাজ করা শুরু করেছি।১০০ দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমাদের ১০০ দিনের পরিকল্পনায় স্বল্প পরিসরে আমরা একটি কাজ করা শুরু করেছি। এই কমিশনের প্রথম একটি ধারণা হচ্ছে যে আমরা মানুষকে জানাতে চাই তথ্য কমিশন কী। প্রথম কাজটিই হচ্ছে আমরা মানুষকে জানাবো যে তথ্য কমিশন বলে একটি শক্তিশালী কমিশন বাংলাদেশে আছে এবং যার দরজা প্রতিটি সাধারণ মানুষের জন্য খোলা।‘এক্ষেত্রে আমরা যেটি করছি যে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনারা শুনেছেন জব ফেয়ার হয়, আপনারা শুনেছেন ক্যারিয়ার ফেয়ার হয়। আমরা একটি আরটিআই ফেয়ার করতে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ এই মাসের শেষে এক সপ্তাহব্যাপী বাংলাদেশে প্রথম ঢাকা ভিত্তিক তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আরটিআই মেলা করব। যে মেলাতে একজন ছাত্রছাত্রী জানতে পারবে যে আরটিআইয়ের মাধ্যমে তারা আসলে কী কাজ করতে পারে, তাদের দাবি-দাওয়াগুলোকে কীভাবে বাস্তবায়নের নিতে পারে সেটি আইনগতভাবে’, বলেন তিনি।তিনি বলেন, কারণ বাংলাদেশে আমরা গত কয়েক বছর যে ট্রেন্ডটি দেখছি ছাত্রছাত্রীদের মধ্যে, আমরা একটা মবের নৈরাজ্য দেখেছি। আমরা সেটাকে মব জাস্টিস বলার চেষ্টা করেছি। অনেকভাবে সেটাকে লেজিটিমেট করার চেষ্টা করেছি। কিন্তু আমি মনে করি, আমরা মনে করি, গণতান্ত্রিক চর্চায় এই ধরনের চর্চা হওয়া উচিত না এবং সেই জায়গা থেকে আমাদের ছাত্রছাত্রীদেরকে তাদেরকে ওই ধারণাটা দেওয়া যে আসলে অধিকারের কথাটা কীভাবে বলতে হয়। অধিকারের কথাটা ন্যায্যভাবে আইনগতভাবে কীভাবে বলতে হয়। সেজন্য আসলে আমরা তথ্য মেলাটি করতে যাচ্ছি, যেটি এক সপ্তাহব্যাপী হবে।

অভিযোগের শুনানি শুরু প্রসঙ্গে প্রধান তথ্য কমিশনার বলেন, এরপরে যে কাজটি আমরা খুব দ্রুততম সময় করতে যাচ্ছি সেটা আগামী সপ্তাহের ১৬ তারিখ থেকে শুরু হবে। আমাদের অনেক পেন্ডিং অভিযোগ জমা পড়ে গেছে। গত দুই বছর ৯১৭টা জমা পড়েছে। আমরা ১৬ তারিখ থেকে শুনানি শুরু করছি।

তিনি আরও বলেন, তথ্য কমিশন হওয়ার পরে মানুষের ভেতরে এক ধরনের অধিকারবোধের জায়গা তৈরি হয়েছে। মানুষ বুঝেছে তার একটি জায়গা আছে, যেখানে সে অভিযোগ জানাতে পারে, তার ন্যায্য অধিকার আদায় করতে পারে। এজন্য আমরা জয়েন করার মাত্র কয়েক দিনে, আমরা ১৮ তারিখ জয়েন করেছি। আজকে পর্যন্ত প্রায় ২০০ প্লাস অভিযোগ আরও জমা পড়েছে। তো আমরা আসলে এই কাজগুলো করতে চাই।প্রশিক্ষণের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, এরপরে আমরা যেটি করতে চাই, তথ্য কমিশনের একটি বিশাল কাজ আছে। আপনারা জানেন যে আমরা ট্রেনিং দেই সময় সময়। তা আমরা এই কাজটিও শুরু করতে চাই। আমরা ট্রেনিং দিতে চাই এবং আমরা সেই ট্রেনিংয়ের আওতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। সাংবাদিক এবং এই মুহূর্তে আমি মনে করি যে কনটেন্ট ক্রিয়েটর, তাদেরকেও একটা ট্রেনিংয়ের আওতায় আনা উচিত। এজন্য আমরা কনটেন্ট ক্রিয়েটরদেরকেও ট্রেনিংয়ের আমন্ত্রণ জানাবো।

তিনি আরও বলেন, শুধু কনটেন্ট ক্রিয়েটর নয়, যারা তথ্য নিয়ে কাজ করে তারা নয়, এমনকি আমরা রাজনীতিবিদদেরকেও সেই ট্রেনিংয়ের আওতায় আনব। কারণ কোনো একটি প্রতিবাদ যাতে আমার রাজপথ বন্ধ না করে। কোনো একটি প্রতিবাদ যাতে এমন জায়গায় নিয়ে না যায় যে মত তৈরি করে। কোনো একটি প্রতিবাদ যাতে এমন হয় যেটি খুব ন্যায্য দাবির জায়গায় এবং সরকারকে, তার মন্ত্রণালয়গুলোকেও তারা যে কাজগুলো করেন, তাকেও জবাবদিহিতার আওতায় আনার একটা চেষ্টা আমরা করব।

১০০ দিনের পরিকল্পনার অংশ হিসেবে আরও বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, হবে তথ্য অধিকার মেলা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x