চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করা হয়। এ সময় দোকান ও স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চান্দগাঁও থানা-পুলিশের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
চসিকের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে নগরের ফুটপাত দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাধারা/ডেস্ক
মতামত