ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

রিকশাচালককে শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় গাছে, দুই ভাই গ্রেপ্তার

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রিকশাচালককে শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় গাছে, দুই ভাই গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে ১৪ মাস বয়সী শিশুসন্তানকে দুই লাখ টাকায় বিক্রি করে দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নুরুল আবছার (২২) নামের এক অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর তার হাত বেঁধে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।বুধবার (১৮ নভেম্বর) সকালে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের আবদুছ ছমদের ছেলে মোহাম্মদ সুমন (৩১) ও তার ছোট ভাই মোহাম্মদ আকাশ (২১)।মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে পারিবারিক কলহের জেরে নুরুল আবছারের স্ত্রী নাজমা আক্তার বাবার বাড়িতে চলে যান। তাদের ১৪ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ তখন নুরুলের বাবা আব্দুর রহিমের কাছে ছিল। পরে শিশুটিকে দুই লাখ টাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নুরুল ও তার স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে মুঠোফোনে কল করে কয়েকজন নুরুল আবছারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন বিকেল ৫টার দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা হিন্দুপাড়া এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে।এসআরবি জানায়, পূর্বপরিকল্পিতভাবে নুরুলকে শ্বাসরোধে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে তার মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। পরে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় নুরুলের বাবা আব্দুর রহিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন। মামলার পর ছায়াতদন্ত শুরু করে এসআরবি-৭। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সুমন ও আকাশের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার দুই ভাইকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কর্ণফুলী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রিকশাচালককে শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় গাছে, দুই ভাই গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x