রাজধানীর কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি ফিরতে শুরু করেছে। বর্তমান সরকারের কার্যকর বাজার মনিটরিং, শুল্ক হ্রাস এবং সময়োপযোগী পদক্ষেপের ফলে বিগত স্বৈরাচারী আমলের তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।কারওয়ান বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, একসময়ের চড়া দামের বাজার এখন সাধারণ মানুষের অনেকটাই নাগালের মধ্যে আসছে। উদাহরণস্বরূপ, স্বৈরাচার সরকারের সময় প্রতি কেজি আলু ৭০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা অনেক কমে এসেছে। এছাড়া পূর্বে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ বর্তমানে কারওয়ান বাজারে মাত্র ৪০ থেকে টাকায় পাওয়া যাচ্ছে।স্বৈরাচারের আমলে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া মোটা চাল এখন ৫৫ টাকায় এবং ৮৫ টাকা কেজি দরের মিনিকেট চাল কমে ৭০ টাকায় নেমেছে। পাশাপাশি ১৮০ টাকা ডজন পর্যন্ত ওঠা ডিমের দাম কমে বর্তমানে ১২০ টাকায় দাঁড়িয়েছে এবং কাঁচামরিচসহ শাকসবজির দামেও স্বস্তি ফিরেছে।আসন্ন রমজান উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতির কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সরকার আগেভাগেই প্রস্তুতি নিয়েছে। চাল, গম, চিনি, ছোলা, ভোজ্যতেল, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন ও আদা—এই ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানির সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আমদানিকারকরা পণ্য হাতে পাওয়ার পর ধীরে ধীরে মূল্য পরিশোধের সুযোগ পাবেন।পাশাপাশি, রমজানে সাধারণ মানুষের চাহিদা ও স্বস্তির কথা বিবেচনা করে খেজুরের ওপর ২০ শতাংশ শুল্ক কমানো হয়েছে। এছাড়া ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আপেল ও মালটার মতো জনপ্রিয় ফলগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক হ্রাস করা হয়েছে, যা সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সহায়ক হবে।
বাংলাধারা/ডেস্ক
মতামত