ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

আড়াই কেজি গরুর মাংসের দামে পাওয়া যাচ্ছে একটি ইলিশ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আড়াই কেজি গরুর মাংসের দামে পাওয়া যাচ্ছে একটি ইলিশ

গরুর মাংস কিনলে থলিতে উঠবে আড়াই কেজির বেশি। আর ইলিশ কিনলে মিলবে একটি মাছ, ওজন ৯০০ গ্রাম। অথচ খরচ প্রায় সমান। বাজারভেদে গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা। আর ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম পড়ছে ২ হাজার ১৬০ টাকা। মাছের রাজা ইলিশ যেন দামের দিক থেকেও রাজকীয়। তবে সরবরাহ কমে যাওয়ায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশান, উত্তর বাড্ডাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে ইলিশের দামে রয়েছে বেশ ব্যবধান। ২৫০ গ্রাম ওজনের চারটি ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৮০০-৮৫০ টাকা দরে। ৩০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা। ৫০০ গ্রামের ইলিশের কেজি ১ হাজার ৬০০ টাকা। ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে। আর ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার ৪০০ টাকা। অর্থাৎ এ আকারের একটি ইলিশের দাম পড়ছে ২ হাজার ১৬০ টাকা।বিক্রেতা হোসেন আহমেদ বলেন, মাছের সরবরাহ বেশি থাকায় কিছুদিন আগে ইলিশের দাম কমেছিল। তখন ২৫০ গ্রাম ওজনের চারটি ইলিশের কেজি ৭০০ টাকা দরে বিক্রি হয়েছে। একই আকারের মাছের দাম আজকের বাজারে ৮০০ থেকে ৮৫০ টাকা করে বিক্রি করতে হচ্ছে।আরেক বিক্রেতা শিপন বর্মন বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ইলিশের দাম কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। গত সপ্তাহে সরবরাহ বেশি থাকায় দাম অনেকটা কম ছিল। এ সপ্তাহে সরবরাহ কমে যাওয়ায় দামও বেড়েছে।গুলশান-বারিধারা ডিওএইচএস লাগোয়া কালাচাঁদপুর এলাকার একটি বাসার ভাড়াটিয়া পারভেজ হাসানও ইলিশ কিনতে এসেছিলেন। বিক্রেতা শিপন বর্মনের সঙ্গে তাকেও দরদাম করতে দেখা যায়।পারভেজ জানান, পরিবারের চাহিদা মেটাতে ইলিশ কিনতে এসেছেন। বাজারের কয়েকটি দোকান ঘুরে এখানে এসেছেন। কিন্তু বড় ইলিশের দাম বেশি হওয়ায় কিনতে সাহস পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত ১ হাজার ১০০ টাকা কেজি দরে ছোট আকারের ইলিশ কেনেন।ইলিশ খাওয়া এখন অনেকটা বিলাসিতার মতো জানিয়ে পারভেজ বলেন, বর্তমানে ইলিশ মাছ কেনা অনেকটা দুষ্কর। এরপরও স্ত্রী-সন্তানের চাহিদা মেটাতে কিনতে হয়। বড় আকারের ইলিশ কেনার সামর্থ্য না থাকায় ছোটগুলো কিনতে হলো।অন্যদিকে, এসব বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে। ফলে ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম দিয়ে আড়াই কেজির বেশি গরুর মাংস কেনা সম্ভব হচ্ছে।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

আড়াই কেজি গরুর মাংসের দামে পাওয়া যাচ্ছে একটি ইলিশ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x