ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের

রাজধানীর খিলগাঁওয়ে নাগদারপাড় এলাকার একটি ওয়ার্কশপের ভেতরে পূর্বশত্রুতার জের ধরে মোস্তফা (২২) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। শনিবার (২১ নভেম্বর) ভোরের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়।নিহতের বোন আয়েশা ও জুলেখা অভিযোগ করে জানান, তাদের ভাই দিনমজুর ছিলেন এবং যেখানে কাজ পেতেন, সেখানেই কাজ করতেন। মাছ ধরার জন্য তারা একটি ডোবা কেনেন। এ নিয়ে হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে আজ ভোর ৩টার দিকে কয়েকজন মোস্তফাকে বাসা থেকে ডেকে নাগদারপাড় পেট্রোল পাম্পের বিপরীত পাশে একটি ওয়ার্কশপে নিয়ে যায়। ওই ওয়ার্কশপের ভেতরে হোসেন, ইউনুস, খানসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন মিলে মোস্তফাকে রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। এর ফলেই তার মৃত্যু হয়। পরে পুলিশের সহযোগিতায় মরদেহ ঢামেক হাসপাতালে নেওয়া হয়।পরিবারের সদস্যরা আরও জানান, তাদের বাসা নাগদারপাড় ব্রিজ কমিশনার বাড়ি এলাকায় এবং বাবার নাম মৃত নেয়ামত আলী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে মোস্তফা ছিলেন অন্যতম। সাত মাস আগে অর্থ ও চিকিৎসার অভাবে তাদের বাবা মারা যান।এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নাগদারপাড়ের একটি ওয়ার্কশপের ভেতরে মুমূর্ষু অবস্থায় মোস্তফা নামের যুবককে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, শনিবার ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করে থাকতে পারেন। এ বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x