প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন (২০১৮) চলাকালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন জেলা প্রশাসক (ডিসি)সহ যুগ্মসচিব পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব ধরনের প্রাপ্য সুবিধা পাবেন।
এর আগে গত ৫ জুলাই ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করা বিসিএস ২০তম ব্যাচের ৩৩ কর্মকর্তাকেও একই আইনের আওতায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাদেরও চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছিল।
এ ছাড়া, এর আগে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন