প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, যাত্রাবাড়ী থানা-পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার এই ১২ জনের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. শাকিল (২৩), মো. বাপ্পি (২৭), মো. আজিজুল শেখ আইদুল (৪০), মো. দিদার মিয়া (৩৯), মো. শরীফ (২৯), মো. তামিম মিয়া (২২), নূর মোহাম্মদ হাসান ওরফে মো. হাসান মিয়া (৩২), মো. সাদ্দাম হোসেন (৩০), মো. আবুল কাশেম (৫২), মো. রিফাত হোসেন মিমু (২৯), মো. সুমন (২৪) ও সোহাগ আহম্মেদ।
পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন