প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:২০ এ এম
অনলাইন সংস্করণ
নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে ছাত্রদলের অন্তত ৩ নেতাকর্মীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রেক্ষিতে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় নিউমার্কেট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।হামলায় গুরুতর আহতরা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন সিকদার ও আহ্বায়ক সদস্য মুশফিকুর রহমান।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮ টায় রাজধানীর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর সাইন্সল্যাব সংলগ্ন প্রিয়াঙ্গন শপিং সিটি এলাকায় ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট যুবদলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান করছেন। সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিন উদ্দিন আতিক। তিনি বলেন, নিউমার্কেটে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের দুই পক্ষের মাঝে অবস্থান করছে। কয়েকজন হাতে আঘাত পেয়েছি। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে।ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতের দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারী ইউনিট যুবদলের নেতা সোহেল ও আজিমসহ ২০ থেকে ২৫ জন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সিকদার, হাবিবুর (৩০), প্রিন্স খন্দকার (৩০), মুশফিকুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত অবস্থায় ছাত্রদল নেতা সুমন সিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার শিকার ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর মাতবর বলেন, রাত ৮ টার দিকে নিউমার্কেটে বিভিন্ন দোকান ও ভ্যানগারি থেকে চাঁদা তুলতে আসে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চলের অনুসারী ইউনিট যুবদল নেতা সোহেল ও আজিম। খবর পেয়ে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী তাদেরকে বাধা দিলে সেখানে যুবদলের ৪০ থেকে ৫০ জন অনুসারী নিয়ে আসেন নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল। তারা চাঁদা তুলতে বাধা দেওয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রথমে গালাগালি ও পরে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। হামলায় ঘটনাস্থলে অনেকে রক্তাক্ত হয়।
নিউমার্কেট একালায় যুবদল ও ছাত্রদলের সংঘর্ষের এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, ‘চাঁদা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব! ঢাকা কলেজ ছাত্রদলের ১৩ জনকে কোপালো নিউমার্কেট থানা যুবদলের নেতাকর্মীরা
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন